উখিয়ায় ৫ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে যৌথ বাহিনীর

উখিয়ায় ৫ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে যৌথ বাহিনীর

উখিয়ায় ৫ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে যৌথ বাহিনীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় কিংবা স্থানীয়দের জমি দখল করে বসবাস করা ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযান এখনও চলমান রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এ অভিযান শুরু হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের শঙ্কা রয়েছে। তাই ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এরই ধারাবাহিকতায় অভিযানে এখন পর্যন্ত ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা ঘণ্টাখানেকের মধ্যে হাজার ছাড়িয়ে যেতে পারে।

এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed