পশ্চিমবঙ্গের তিস্তার ফায়ারিং রেঞ্জে মর্টার শেল বিস্ফোরণ, কিশোরের মৃত্যু

পশ্চিমবঙ্গের তিস্তার ফায়ারিং রেঞ্জে মর্টার শেল বিস্ফোরণ, কিশোরের মৃত্যু

পশ্চিমবঙ্গের তিস্তার ফায়ারিং রেঞ্জে মর্টার শেল বিস্ফোরণ, কিশোরের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় বাগরাকোট সেনা ছাউনির তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার শেল বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ রোববার (স্থানীয় সময়) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত কিশোরের নাম রওনাক চৌধুরী (১৭)। তিনি বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সরুগাঁও বস্তির বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

পুলিশ জানায়, রোববার বেলা আনুমানিক ১২টার দিকে তিস্তা নদীর চরে অবস্থিত ফায়ারিং রেঞ্জ এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়। পরে সেটি পোড়ানোর চেষ্টা করা হলে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

জলপাইগুড়ি জেলা পুলিশের সুপার ওয়াই রঘুবংশী জানান, বিস্ফোরণের ফলে রওনাক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, কীভাবে এবং কোন পরিস্থিতিতে সেনা ছাউনির তিস্তা ফায়ারিং রেঞ্জ এলাকায় মর্টার শেলটি পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনাটির সঙ্গে কারও গাফিলতি বা অবহেলা জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে জেলা পুলিশ।

প্রসঙ্গত, সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ এলাকায় অবিস্ফোরিত গোলা বা মর্টার শেল পড়ে থাকা নতুন নয়; তবে এ ধরনের বিস্ফোরণে বেসামরিক মানুষের প্রাণহানি নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed