‘বিএনপি-জামায়াত মিলে জামালপুরে ছাত্রলীগ নেতাকে হত্যা’ দাবি করে ভারতীয় ভিডিও প্রচার

‘বিএনপি-জামায়াত মিলে জামালপুরে ছাত্রলীগ নেতাকে হত্যা’ দাবি করে ভারতীয় ভিডিও প্রচার

‘বিএনপি-জামায়াত মিলে জামালপুরে ছাত্রলীগ নেতাকে হত্যা’ দাবি করে ভারতীয় ভিডিও প্রচার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘বিএনপির সন্ত্রাসীরা জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল সিকদারকে পিটিয়ে হত্যা করে জামায়াত-বিএনপি সন্ত্রাসীরা, এর বিচার একদিন বাংলার মাটিতেই হবে’ এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। এ সম্পর্কিত দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। তবে যাচাই করে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমার সোনার বাংলা’ নামে একটি প্রোফাইল থেকে গত ৫ ফেব্রুয়ারি ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে। বিএনপি কর্মীরা জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল সিকদারকে হত্যার ভিডিও দাবি করা হয় এতে। ৯ সেকেন্ডের ভিডিওটির ফ্রেমে দেখা যায়, অন্তত ৫ ব্যক্তি মিলে একজনকে সড়কের উপর মারধর করছেন। সামান্য দূরে একটি স্কুটিবাইকে এক নারী এবং সড়কটির বিপরীত পাশে যেখান থেকে সিসিটিভি ক্যামেরায় ভিডিওটি ধার‌ণ করা হয় সেখানে একজন পুরুষকে ছোটাছুটি করতে দেখা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ এবং প্রোফাইলে ভিডিওটি বিএনপি এবং জামায়াতকে জড়িয়ে ভিন্ন ভিন্ন ক্যাপশনে পোস্ট করতে দেখা যায়।

তবে প্রচারিত ভিডিওটি ইনভিডে কী-ফ্রেম বিশ্লেষণ করে ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি ঘটনার ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। গত বছরের ৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করা ঘটনাটির স্পষ্ট একটি ভিডিও পাওয়া যায়।

অন্যদিকে, ঘটনাটির বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি সংবাদ পাওয়া যায়। ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত সংবাদটি দেখুন এখানে। এতে জানানো হয়, ‘ভারতের তেলেঙ্গানা রাজ্যের মেদচল-মালকাজগিরি জেলায় প্রকাশ্য দিবালোকে রিয়েল এস্টেট ব্যবসায়ী ঘণ্টা ভেঙ্কটারত্নমকে ৬ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাটি সকালে স্থানীয় ফস্টার বিল্যাবং স্কুলের সামনে ঘটেছে যখন তিনি তার সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরছিলেন।’

সুতরাং জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে বিএনপি-জামায়াতের কর্মীরা পিটিয়ে হত্যা করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া। প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক রিয়েল স্টেট ব্যবসায়ীকে হত্যার ভিডিও।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।