বাংলাদেশে পাচারকালে মণিপুরে প্রায় ২.৯ কোটি রুপির সিগারেট জব্দ, দুজন গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের নোনে জেলায় সিগারেট চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ২ কোটি ৯০ লাখ রুপি মূল্যের চোরাই সিগারেট জব্দ করেছে আসাম রাইফেলস। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশে পাচারের চেষ্টাকালে আসাম রাইফেলসের সদস্যরা স্টেট হাইওয়ে-০৬ এ একটি ভ্রাম্যমাণ তল্লাশি চৌকি স্থাপন করেন। এ সময় চুরাচাঁদপুর থেকে কাংপোকপি অভিমুখে যাওয়া একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ২৩ কার্টন গুদাং গারাম ব্র্যান্ডের সিগারেট এবং ৬৫ কার্টন মন্ড ভ্যারিয়েন্স ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয় বলে আসাম রাইফেলস (পূর্ব) এর সদর দপ্তর জানিয়েছে।
উদ্ধার করা সিগারেট ও জব্দকৃত গাড়িটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মণিপুরের মহাসড়কগুলো দীর্ঘদিন ধরে চোরাচালানকারীদের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই অভিযান রাজ্যজুড়ে সক্রিয় চোরাচালান চক্র দমনে চলমান তৎপরতার অংশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।