ভারতের ত্রিপুরায় ৪৫ কোটি রুপির ইয়াবা জব্দ, ট্রাকচালক আটক
![]()
নিউজ ডেস্ক
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার মুঙ্গিয়াকামি এলাকায় পরিচালিত যৌথ অভিযানে প্রায় ৪৫ কোটি রুপি মূল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আসাম রাইফেলস ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
কর্তৃপক্ষ জানায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এএস-০১টি-সি৭৬৭৪ নম্বরের একটি টাটা ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাক থেকে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা একটি কৃত্রিম উদ্দীপক মাদক, যা উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপকভাবে পাচার হয়ে থাকে।
এ ঘটনায় আসামের উদালগুড়ি জেলার বাসিন্দা ৪২ বছর বয়সী হাফিজুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থার জন্য ডিআরআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
আসাম রাইফেলস এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযান অঞ্চলে সক্রিয় মাদক পাচার চক্র দমনে নিরাপত্তা সংস্থাগুলোর চলমান প্রচেষ্টারই অংশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।