মিয়ানমার থেকে ৭০ জেলে ফেরত আসছে আজ
![]()
নিউজ ডেস্ক
টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ জেলেকে ফেরত দিচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল টেকনাফ জালিয়াপাড়ার ঘাট থেকে সোমবার দুপুরে নাফনদীর শূণ্য রেখার উদ্দেশ্যে যাত্রা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির রামু সেক্টরের কামান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া জেলের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফনদীর শূন্য রেখায় তাদের হস্তান্তর করা হবে। ফেরত আনার পর বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিন্মি রয়েছে। যেখানে কিছু রোহিঙ্গা থাকলেও বেশিভাগই বাংলাদেশি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।