আসামের দিমা হাসাও জেলায় পুলিশ টহলে গুলি, অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসাম রাজ্যের দিমা হাসাও জেলায় পুলিশ টহলদলকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে লাংটিং থানার আওতাধীন দিহাখো এলাকায় এ ঘটনা ঘটে।
সরকারি সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা একটি পুলিশ টহলদলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে একটি একে-৫৬ রাইফেল, ম্যাগাজিন ও গুলি, পোশাকভর্তি একটি ব্যাগ, টর্চলাইটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।