সিন্দুকছড়ি জোন কাপ ফুটবল টুর্নামেন্টে কিশোরীদের জমজমাট লড়াই

সিন্দুকছড়ি জোন কাপ ফুটবল টুর্নামেন্টে কিশোরীদের জমজমাট লড়াই

সিন্দুকছড়ি জোন কাপ ফুটবল টুর্নামেন্টে কিশোরীদের জমজমাট লড়াই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো “সিন্দুকছড়ি জোন কাপ ফুটবল টুর্নামেন্ট”।

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বড় পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রিয়াং ম্রং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টের ম্যাচটি সম্পন্ন হয়।

নির্ধারিত সময়ে দু’দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারণ করা হলে রিয়াং ম্রং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বড় পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মাজহার হোসেন রব্বানী।

সিন্দুকছড়ি জোন কাপ ফুটবল টুর্নামেন্টে কিশোরীদের জমজমাট লড়াই

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনের অন্যান্য সামরিক কর্মকর্তা, গুইমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

তিনি খেলোয়াড়দের চমৎকার ক্রীড়াশৈলী ও সুশৃঙ্খল আচরণের প্রশংসা করে বলেন, “সিন্দুকছড়ি জোন কাপ ফুটবল টুর্নামেন্ট মেয়েদের ফুটবলকে এগিয়ে নিতে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ভবিষ্যতেও এই স্পোর্টিং মানসিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

মাঠে উপস্থিত প্রায় ৪০০ থেকে ৫০০ জন দর্শক করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে কিশোরী ফুটবলারদের উৎসাহিত করেন। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন পাহাড়ি জনপদে সম্প্রীতি বজায় রাখা এবং নারী ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।