শান্তি ও সম্প্রীতির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার প্রত্যয় মন্ত্রী দীপেন দেওয়ানের
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ শান্তি চায় বলেই তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদের সরকার সবাইকে নিয়ে শান্তি ও সাম্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহাবস্থান নিশ্চিত করতে চায়।”
পার্বত্য অঞ্চলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ সময় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।