রাঙামাটির বরকলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি) একটি টহলদল বরকলের আমতলা গ্রামে মসজিদের পাশের একটি বাড়ির কক্ষে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ১,৩০০ প্যাকেট ORIS এবং ৪৮০ প্যাকেট PATRON ESSE Light ব্র্যান্ডের অবৈধ সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সিগারেটগুলো রাঙামাটি শহরে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল।
এ বিষয়ে ১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, মাদক ও চোরাচালানের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি মাদককে সমাজের জন্য অভিশাপ উল্লেখ করে চোরাচালান ও মাদক প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।