কেএনএ-ইউপিডিএফের আস্তানায় অভিযান চলমান, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান

কেএনএ-ইউপিডিএফের আস্তানায় অভিযান চলমান, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান

কেএনএ-ইউপিডিএফের আস্তানায় অভিযান চলমান, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার দুর্গম রেতলাং এলাকায় নাথান বমের নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও অপর সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর একটি যৌথ গোপন আস্তানাকে লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউপিডিএফ (মূল)-এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা উদ্ধার সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি।

আইএসপিআর জানায়, বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। আভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। অভিযান শেষ হলে যথাসময়ে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

একই সঙ্গে জনগণকে বিভ্রান্তিকর, গুজবনির্ভর বা অপপ্রচারমূলক তথ্য প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নির্ভরযোগ্য ও সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর গুরুত্ব দেওয়ারও অনুরোধ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *