সিলেট সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানঃ বিস্ফোরক পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানঃ বিস্ফোরক পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানঃ বিস্ফোরক পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেট জেলার কানাইঘাট সীমান্তের ধর্মপুর এলাকায় নাশকতার উদ্দেশ্যে পাচারের জন্য মজুদ করা বিস্ফোরক পাওয়ার জেল ও ডেটনেটর উদ্ধার করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও র‌্যাব-৯।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের আওতাধীন সুরাইঘাট বিওপি এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির একটি টহলদল ও র‌্যাব-৯ যৌথভাবে অংশ নেয়।

গত ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০:৫০ মিনিটে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় ১৪টি বিস্ফোরক পাওয়ার জেল এবং ১৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। উদ্ধারস্থলটি সীমান্ত পিলার ১৩১৪/এমপি থেকে আনুমানিক ৭.৫ কিমি বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি জানান, উদ্ধারকৃত ইলেকট্রিক ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) তৈরি করা সম্ভব, যা দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করতে ব্যবহার হতে পারত। প্রাথমিক ধারণা এসব উপকরণ চোরাচালানের মাধ্যমে নাশকতার উদ্দেশ্যে দেশে আনা হচ্ছিল।

বিজিবি জানিয়েছে, নিবিড় গোয়েন্দা তৎপরতা, সতর্ক অবস্থান ও নিয়মিত অভিযানরের ফলে বড় ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সকল ধরনের চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।