চেঙ্গী নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা

চেঙ্গী নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা

চেঙ্গী নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের বালুমহাল এলাকায় চেঙ্গী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি পরিবহনরত একটি ট্রাক্টর জব্দ করা হয় এবং মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। প্রশাসনের উপস্থিতিতে দেখা যায়, চেঙ্গী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে তা ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। ঘটনাস্থলেই মাটিভর্তি ট্রাক্টরটি আটক করা হয়।

তবে অভিযান পরিচালনার সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টরের চালক ও শ্রমিকরা দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ট্রাক্টর মালিককে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদী ভাঙন প্রতিরোধে অবৈধ মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, চেঙ্গী নদীসহ খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কারণে পরিবেশগত ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।