কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
![]()
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান পণ্য পাচাররোধে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে সীমান্ত দিয়ে পাচারের সময় মোবাইল ফোন, গরু ও ভারতীয় মদ জব্দ করা হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য পাচার রোধে সব বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি দৃঢ় প্রত্যয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।