কক্সবাজারে আয়াতুল্লাহ আলী খামেনির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাযা
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ গায়েবানা জানাযার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
জানাযা শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সংহতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। একই সঙ্গে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপস্থিতরা এবং মুসলিম বিশ্বে স্থিতিশীলতা ফিরে আসার আহ্বান জানান।
আয়োজকরা জানান, মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে তার ভূমিকা ও অবদান স্মরণ করতেই এ গায়েবানা জানাযার আয়োজন করা হয়েছে। তারা বলেন, বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী এ নেতার অবদান মুসলিম বিশ্বে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয় বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।