টেকনাফে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্টগার্ড
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফের শাহপরী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। সংস্থাটির দাবি ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা টেকনাফ থানার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।