পুশইনের এক বছর পর ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিলো বিএসএফ
![]()
নিউজ ডেস্ক
এক বছর পর পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। বুধবার (৮ জুলাই) বিকেলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়।
তারা ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। এক বছর পর নিজ দেশে ফিরতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন।
এর আগে, গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইন করে বিএসএফ। পরে ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। এ ঘটনায় মামলা হলে চার ভারতীয় নাগরিক তিন মাস কারাভোগ করেন। পরে আদালতের নির্দেশে তারা সাত মাস চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাড়িতে ছিলেন।
অন্যদিকে, বাকি দুইজনকে আদালতের নির্দেশে গত বছরের ৫ ডিসেম্বর বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।