সিলেট সীমান্তে বিজিবি কর্তৃক অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
![]()
নিউজ ডেস্ক
সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এসময় দুই চোরাকারবারীকে আটক করা হয়।
বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের চালানগুলো জব্দ করে।
বিজিবি জানায়, বুধবার সিলেট সীমান্তের বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর ফাঁড়ির টহল দল অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, টমেটো, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, ফল, মিনিপ্যাক শ্যাম্পু ও ফেনসিডিল জব্দ করে। এসময় দুই চোরাকারবারীকে আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন ও সুপারি উদ্ধার করা হয়। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা বলে জানায় বিজিবি।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।