খাগড়াছড়ির পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের টিনশেড ভবনে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

খাগড়াছড়ির পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের টিনশেড ভবনে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

খাগড়াছড়ির পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের টিনশেড ভবনে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবস্থিত পেরাছড়া উচ্চ বিদ্যালয়-এর একটি পুরাতন টিনশেড ভবন অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবনে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত খবর দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে। পরে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ভবনটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।

তিনি আরও জানান, ভবনের ভেতরে থাকা প্রায় ৩০ থেকে ৪০ জোড়া বেঞ্চসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী আগুনে পুড়ে গেছে।

ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়েনি বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।