মেধাবী শিক্ষার্থীর স্বপ্নপূরণে পাশে দাঁড়াল সেনাবাহিনীর দিঘীনালা জোন
![]()
নিউজ ডেস্ক
মানবিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘীনালায় সেনাবাহিনীর দীঘিনালা জোন এক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি দিঘীনালা এলাকার এক শিক্ষার্থী অসাধারণ ফলাফল অর্জন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করেন। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে, যা তার দীর্ঘদিনের উচ্চশিক্ষার স্বপ্নকে বাধাগ্রস্ত করেছিল।
বিষয়টি দিঘীনালা জোন কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। জোন কর্তৃপক্ষ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তার ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি ভবিষ্যতেও তার শিক্ষা জীবনের ধারাবাহিক অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শুধু একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণেই সীমাবদ্ধ নয়, বরং এটি পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা পার্বত্য এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।