দীঘিনালা জোনের উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ১৭ জনকে আর্থিক অনুদান
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং বিভিন্ন ধরনের আর্থিক অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মানবিক সহায়তার অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করে সেনাবাহিনীর দীঘিনালা জোন।

আজ রবিবার (১৬ মার্চ ২০২৬) দুপুরে দীঘিনালা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে জোনের উদ্যোগে মোট ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
একই সঙ্গে ১৭ জন অসহায় ও দরিদ্র ব্যক্তিকে বিভিন্ন ধরনের আর্থিক অনুদান ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

জানা যায়, আর্থিক সহায়তার পাশাপাশি কয়েকজন উপকারভোগীর হাতে জীবিকা সহায়তার অংশ হিসেবে সেলাই মেশিন, স্কুল ব্যাগ এবং নগদ অর্থ প্রদান করা হয়।
এছাড়া প্রয়োজন অনুযায়ী অন্যান্য সহায়ক সামগ্রীও বিতরণ করা হয়েছে।

অন্যদিকে ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল চাল, আটা, নুডলস, সেমাই, চিনি, ভোজ্যতেল, বাদাম, কিসমিস ও গুঁড়া দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
এসব সামগ্রী পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো পবিত্র রমজান মাসে ইফতার প্রস্তুতিতে স্বস্তি পেয়েছে বলে জানান।

স্থানীয়রা জানান, দুর্গম পার্বত্য এলাকায় বসবাসকারী অনেক দরিদ্র পরিবারের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।