বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী: খাদ্যসামগ্রী, টিন ও নগদ সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১টার দিকে সেনাবাহিনীর বিলাইছড়ি জোন অধিনায়কের নির্দেশনায় ফারুয়া আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন ক্যাপ্টেন মোঃ ইনান বিন নাজমুল-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানছড়ি ত্রিপুরা পাড়ায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী: খাদ্যসামগ্রী, টিন ও নগদ সহায়তা প্রদান

এর আগে, গত ১৭ মার্চ সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১০০ কেজি চাল, ২২ দশমিক ৫ লিটার তেল, ২০ কেজি ডাল, ২০ কেজি চিনি, ৩৫ হাজার টাকা নগদ অর্থ এবং ১০ বান্ডেল ঢেউটিন।

স্থানীয়রা জানান, হঠাৎ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছিল। সেনাবাহিনীর এই তাৎক্ষণিক সহায়তা তাদের দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী: খাদ্যসামগ্রী, টিন ও নগদ সহায়তা প্রদান

ভুক্তভোগী পরিবারগুলো সেনাবাহিনীর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সহায়তা কার্যক্রম ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed