দীঘিনালায় জ্বালানী সংকটের অজুহাত: গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মাঠে নামল সেনাবাহিনী

দীঘিনালায় জ্বালানী সংকটের অজুহাত: গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মাঠে নামল সেনাবাহিনী

দীঘিনালায় জ্বালানী সংকটের অজুহাত: গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মাঠে নামল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জ্বালানি তেলের সংকট, লাইসেন্সবিহীন যান চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার জামতলী ও মাইনী ব্রিজ এলাকায় দুটি পৃথক চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।

দীঘিনালায় জ্বালানী সংকটের অজুহাত: গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মাঠে নামল সেনাবাহিনী

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মো. মাইদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চয়ন শীল এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা।

দীঘিনালায় জ্বালানী সংকটের অজুহাত: গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মাঠে নামল সেনাবাহিনী

অভিযান চলাকালে কাগজপত্রবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি ও মাহিন্দ্রচালক এবং সংশ্লিষ্ট লাইনম্যানদের সতর্ক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি সংকটকে পুঁজি করে কেউ যাতে অবৈধভাবে ভাড়া বৃদ্ধি বা অনিয়ম করতে না পারে, সে লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দীঘিনালায় জ্বালানী সংকটের অজুহাত: গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মাঠে নামল সেনাবাহিনী

স্থানীয়রা মনে করছেন, চলমান সংকটের মধ্যে এ ধরনের অভিযান পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed