৩শ ফুট উঁচুতে সোলার ডিপ টিউবওয়েল স্থাপন করল সেনাবাহিনী, বিশুদ্ধ পানি পেলো অর্ধশত পরিবার

৩শ ফুট উঁচুতে সোলার ডিপ টিউবওয়েল স্থাপন করল সেনাবাহিনী, বিশুদ্ধ পানি পেলো অর্ধশত পরিবার

৩শ ফুট উঁচুতে সোলার ডিপ টিউবওয়েল স্থাপন করল সেনাবাহিনী, বিশুদ্ধ পানি পেলো অর্ধশত পরিবার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার দুর্গম ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় সমতল থেকে প্রায় ৩০০ ফুট উঁচু স্থানে সোলার ডিপ টিউবওয়েল স্থাপন করে স্থানীয় জনগণের জন্য স্থায়ীভাবে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সেনাবাহিনীর লংগদু জোনের তত্ত্বাবধানে এই ডিপ টিউবওয়েল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ’র সার্বিক দিকনির্দেশনায় জেডএসও মেজর আল জাকারিয়া জন টিউবওয়েলটির উদ্বোধন করেন।

৩শ ফুট উঁচুতে সোলার ডিপ টিউবওয়েল স্থাপন করল সেনাবাহিনী, বিশুদ্ধ পানি পেলো অর্ধশত পরিবার

এ প্রকল্পের মাধ্যমে ভাঙ্গামুড়া হকপাড়া এলাকার প্রায় ৭৫টি পরিবার, যার মধ্যে ১০টি বাঙালি এবং ৬৫টি পাহাড়ি পরিবার রয়েছে নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে। এতে জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে এলাকাটিতে নিরাপদ পানির তীব্র সংকট ছিল। দুর্গম পাহাড়ি অঞ্চলে পানির উৎস সীমিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হতো। নতুন এই সোলারচালিত ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে প্রায় অর্ধশতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবার এখন নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে।

উদ্বোধনকালে মেজর আল জাকারিয়া জন স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, লংগদু জোন সবসময় স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed