কর্ণফুলী নদীতে অভিযান, ট্যাংকারে মিললো ৩৭ হাজার লিটার ডিজেল

কর্ণফুলী নদীতে অভিযান, ট্যাংকারে মিললো ৩৭ হাজার লিটার ডিজেল

কর্ণফুলী নদীতে অভিযান, ট্যাংকারে মিললো ৩৭ হাজার লিটার ডিজেল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তেলবাহী ট্যাংকারে অবৈধভাবে মজুত করা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নদীর সদরঘাট এলাকায় ‘ওটি কোরবান আলী শাহ’ নামের নৌযান থেকে এ ডিজেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় ‘ওটি কোরবান আলী শাহ’ নামের ট্যাংকারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানে কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনী সহযোগিতা দেয়।

চলমান জ্বালানি-সংকটের এসময়ে অবৈধভাবে ডিজেল মজুতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান বন্দর সচিব।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।