প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার

প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার

প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না, সে সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের সরকারের ওপর ছেড়ে দিয়েছে ভারত। তবে বাংলাদেশ সরকারের প্রধানকে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর দুই মন্ত্রীর সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ও সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে তারা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এবং খুব শিগগিরই এই সফর বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন।

ভারতীয় হাইকমিশনার জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, সংস্কৃতি, ঐতিহ্য এবং দুই দেশের জনপ্রিয় খেলা ক্রিকেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সেবা পুনরায় চালুর বিষয়টিও আলোচনায় এসেছে। এ উদ্যোগ দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও যাতায়াত আরও সহজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে সম্মেলনের বিশেষ অতিথি (আউটরিচ) পর্বে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই আমন্ত্রণ গ্রহণ করে তিনি সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *