ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পশ্চিমা ঘেঁষা নীতি রুখতে ও নিজেদের প্রভাব বলয়ে ফিরিয়ে আনতে দীর্ঘ চার বছর ধরে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। ইউরোশিয়া অঞ্চলের এই সংঘাত নিরসনে বিভিন্ন সময় আলোচনার টেবিলে বসলেও স্থায়ী যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যায়নি। তবে এবার নিজে থেকেই ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) অর্থোডক্স ইস্টার উপলক্ষে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। তবে ইউক্রেনীয় প্রতিপক্ষ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ এই স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি মেনে নেবে না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে দুই দিনব্যাপী ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রোববার অর্থোডক্স ইস্টার উদযাপনের জন্য ঘোষিত যুদ্ধবিরতিটি এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে চার বছর ধরে চলা এই যুদ্ধ অবসানের জন্য মার্কিন প্রচেষ্টা বন্ধ রয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, ইস্টার যুদ্ধবিরতি স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। আমরা আশা করি, ইউক্রেনও রুশ ফেডারেশনের পদাঙ্ক অনুসরণ করবে।

ঘোষণায় বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ রাশিয়ার শীর্ষ কমান্ডার চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে ‘এই সময়ের জন্য সব দিকে সামরিক অভিযান বন্ধ রাখার’ নির্দেশ দিয়েছেন। তবে শত্রুপক্ষের সম্ভাব্য উসকানি ও যে কোনো আগ্রাসী কার্যকলাপ প্রতিহত করার জন্য সেনাদের প্রস্তুত থাকতেও বলা হয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, অর্থোডক্স ইস্টার উপলক্ষে কিয়েভ বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। কিন্তু কিয়েভ এই স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি মেনে নেবে না। তিনি জানান, মানুষ হামলামুক্ত একটি ইস্টার চায়, যা সত্যিকারের শান্তির জন্য হবে। মস্কোর সুযোগ আছে, ইস্টারের পরে রণাঙ্গনে ফেরত না আসার।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed