কক্সবাজারের টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় এ অভিযান চালায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালায়। অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইট সদৃশ ইয়াবার প্যাকেট পাওয়া যায়, যার পরিমাণ প্রায় ৫ লাখ পিস।এঘটনায় খামার মালিক নুরুল হোসাইন পালিয়ে যান। তিনি ওই এলাকার বাসিন্দা গুরা মিয়ার ছেলে।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *