কক্সবাজারে মায়ের পরকিয়া প্রেমিককে হত্যায় ব্যবহৃত আলামতসহ ছেলে গ্রেপ্তার

কক্সবাজারে মায়ের পরকিয়া প্রেমিককে হত্যায় ব্যবহৃত আলামতসহ ছেলে গ্রেপ্তার

কক্সবাজারে মায়ের পরকিয়া প্রেমিককে হত্যায় ব্যবহৃত আলামতসহ ছেলে গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার সদরে মায়ের পরকিয়া প্রেমিককে হত্যার অভিযোগে খুনে ব্যবহৃত আলামতসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ।

গ্রেপ্তার রবিউল হোসাইন ওরফে রবি (২৬) একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিহত মোহাম্মদ আজিম কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

থানায় দায়ের করা অভিযোগের বরাতে উপ-পরিদর্শক নুর মোহাম্মদ জানান, রবিউলের মা রেহেনা বেগম প্রথম স্বামীকে ত্যাগ করে প্রায় ১০ বছর আগে বাবার বাড়িতে চলে আসেন। পরবর্তীতে তিনি মোহাম্মদ আজিমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সামাজিকভাবে বিয়ে না হলেও তারা স্বামী-স্ত্রীর মতো বসবাস করছিলেন।

তিনি আরও বলেন, রেহেনার প্রথম স্বামীর সন্তান রবিউল হোসাইন বিষয়টি মেনে নিয়ে মায়ের সঙ্গে থাকা ঘরে নিয়মিত যাতায়াত করতেন। এমনকি আজিমকে তিনি বাবার মতোই মনে করতেন এবং আজিমও তাকে সন্তানের মতো দেখতেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২ এপ্রিল দুপুরে এনজিও থেকে নেওয়া কিস্তির টাকা নিয়ে মোহাম্মদ আজিমের সঙ্গে রবিউলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল পাশে থাকা একটি কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আজিমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

তিনি আরও জানান, শুক্রবার দুপুরে রবিউলের অবস্থানের তথ্য পেয়ে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটামটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *