সাজেকে বর্ষবরণ উৎসব উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলে বসবাসরত উপজাতি সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সাজেক ইউনিয়নের সাজেক এলাকায় ত্রিপুরা ইয়ুথ ক্লাব-এর উদ্যোগে আয়োজিত বিজু উৎসবকে কেন্দ্র করে সংগঠনের সভাপতি খুশিরাম ত্রিপুরা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মতিরঞ্জন ত্রিপুরার হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাঘাইহাট সেনা জোনের কর্মকর্তাসহ অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ঐতিহ্যবাহী এই উৎসব নির্বিঘ্ন ও আনন্দঘনভাবে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনীর এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।
ত্রিপুরা ইয়ুথ ক্লাবের সভাপতি খুশিরাম ত্রিপুরা সেনাবাহিনীর এ সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সহায়তা পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সামাজিক সম্প্রীতি জোরদার ও স্থানীয় জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।