বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনের সময় বজ্রপাতে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সীমান্তবর্তী এলাকায়।

নিহত ওই বিএসএফ সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বাহিনীর ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং উত্তরপ্রদেশের কনৌজ জেলার বাসিন্দা ছিলেন। কর্মস্থল ছিল মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকি (বিওপি)।

বিএসএফ সূত্রে জানা যায়, ঘটনার রাতে তিনি মিথিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি একটি খোলা অংশে টহল দায়িত্বে ছিলেন। এ সময় এলাকাজুড়ে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাত শুরু হয়।

নজরদারির সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মিথিপুর ক্যাম্পে নিয়ে যান এবং পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই সময় গঙ্গা নদী পারাপারের সময় তারা বজ্রপাতের শিকার হন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *