কাপ্তাই হ্রদে ভাসলো ‘ফুল বিজু’, বর্ষবিদায়ের উৎসবে মুখর রাঙামাটি

কাপ্তাই হ্রদে ভাসলো ‘ফুল বিজু’, বর্ষবিদায়ের উৎসবে মুখর রাঙামাটি

কাপ্তাই হ্রদে ভাসলো ‘ফুল বিজু’, বর্ষবিদায়ের উৎসবে মুখর রাঙামাটি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলা বর্ষ বিদায় উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ভাসলো ‘ফুল বিজু’র ফুল। পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে রোববার (১২ এপ্রিল ২০২৬) শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের রাজবাড়ি, গর্জনতলী, কেরানীপাহাড়সহ বিভিন্ন পাড়া-মহল্লার ঘাটে ঘাটে দিনভর বর্ষবিদায়ের অনুষ্ঠান পালন করা হয়। এর অংশ হিসেবে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানানো হয়, যা ‘ফুল বিজু’ নামে পরিচিত।

কাপ্তাই হ্রদে ভাসলো ‘ফুল বিজু’, বর্ষবিদায়ের উৎসবে মুখর রাঙামাটি

পাহাড়ি বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ ভিন্ন ভিন্ন নামে এই উৎসব উদযাপন করে থাকেন। চাকমাদের ‘বিজু’, ত্রিপুরাদের ‘বৈসুক’, মারমাদের ‘সাংগ্রাই’, তঞ্চঙ্গ্যাদের ‘বিহু’ এবং অন্যান্য সম্প্রদায়ের ‘চাংক্রান’সহ নানা নামে বর্ষবরণ ও বর্ষবিদায়ের এই আয়োজন পালিত হয়।

কাপ্তাই হ্রদে ভাসলো ‘ফুল বিজু’, বর্ষবিদায়ের উৎসবে মুখর রাঙামাটি

এই উৎসবকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের শহর, নগর ও পাহাড়ি পল্লীগুলোতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্যতম বৃহৎ সামাজিক এই আয়োজন প্রতিবছরই পারস্পরিক সম্প্রীতি, সংস্কৃতির বৈচিত্র্য এবং ঐতিহ্যের অনন্য বহিঃপ্রকাশ হিসেবে উদযাপিত হয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed