মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ২
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় অভিযান চালিয়ে অস্ত্র, সন্দেহভাজন মাদক ও অন্যান্য সামগ্রীসহ দুই ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
শুক্রবার জেলার টি বাংলা এমভিসিপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন লেটজাকাই হাওকিপ (৩২), তিনি সারাং তামপাক এলাকার বাসিন্দা এবং লুংখোহাও হাওকিপ (৪০), যিনি ভি. তুইসোমজাং গ্রামের বাসিন্দা।
সরকারি সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে একটি পরিবর্তিত কারবাইন ও একটি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩৬টি বস্তা জব্দ করা হয়েছে, যেগুলোতে পপি বীজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত পপি বীজের মোট ওজন প্রায় ১ হাজার ৮০০ কেজি।
অভিযান চলাকালে এনএল০১ এএফ-৬৮৩১ এবং এমজেড০১ এসি-৯৭১৬ নম্বরের দুটি যানবাহন ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, মণিপুরসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক সময়ে অস্ত্র ও মাদক চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।