পাকিস্তানের লাহোরে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা গুলিবিদ্ধ

পাকিস্তানের লাহোরে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা গুলিবিদ্ধ

পাকিস্তানের লাহোরে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা গুলিবিদ্ধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের লাহোরে প্রকাশ্যে সশস্ত্র হামলার শিকার হয়েছেন সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সহ-প্রতিষ্ঠাতা আমির হামজা। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তার অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়। লাহোরের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ের বাইরে এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

আমির হামজা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহ-প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে পরিচিত। সংগঠনটির প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন। বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি আলোচিত।

সূত্র বলছে, আফগান মুজাহিদ্দিনের সাবেক সদস্য হামজা লস্কর-ই-তৈয়বার কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। জঙ্গি তৎপরতার জন্য অর্থ সংগ্রহ, সদস্য নিয়োগ এবং আটক জঙ্গিদের মুক্তির বিষয়ে দরকষাকষির দায়িত্ব পালন করতেন তিনি। সংগঠনটির প্রকাশনার সঙ্গেও যুক্ত ছিলেন।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট লস্কর-ই-তৈয়বাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার সময় আমির হামজাকেও বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। ২০১৮ সালে পাকিস্তানে লস্কর সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু হলে হামজা নিজেকে আড়ালে নিয়ে যান। পরে ‘জইশ-ই-মানকাফা’ নামে একটি আলাদা গোষ্ঠী গঠন করেন।

হামলার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *