দুর্নীতিবিরোধী অভিযানে ইরাকে এমপিসহ ৪৭ কর্মকর্তা গ্রেপ্তার

দুর্নীতিবিরোধী অভিযানে ইরাকে এমপিসহ ৪৭ কর্মকর্তা গ্রেপ্তার

দুর্নীতিবিরোধী অভিযানে ইরাকে এমপিসহ ৪৭ কর্মকর্তা গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরাকে নতুন প্রধানমন্ত্রী আলী আল-জাইদির নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযানে ৪৭ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ।

আইএনএর প্রতিবেদনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সংসদ সদস্য (এমপি) ও তেল মন্ত্রণালয়ের কর্মকর্তাও রয়েছেন।

ইরাকের সততা কমিশন জানিয়েছে, দীর্ঘদিনের নজরদারির পর রাতভর চালানো এক বিশেষ অভিযানে রাজধানী বাগদাদে এসব গ্রেপ্তার করা হয়। অভিযানে দেশটির বিভিন্ন অঞ্চলের সাবেক কর্মকর্তা, আইনপ্রণেতা ও ব্যবসায়ীদেরও আটক করা হয়েছে।

সম্প্রচারমাধ্যম রুদাউ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনেও অভিযান চালিয়েছে। এ এলাকায় বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

স্বল্প রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যবসায়ী আলী আল-জাইদিকে গত এপ্রিলে সরকার গঠনের জন্য সমন্বয় কাঠামো (কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক) মনোনীত করে।

দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি দমনকে অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন জাইদি। তবে ইরাকে কয়েক দশক ধরে দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে। এ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও আগের অনেক প্রধানমন্ত্রী তা বাস্তবায়নে সফল হননি।

দুর্নীতিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে (করাপশন পারসেপশনস ইনডেক্স) ইরাক নিয়মিত বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে স্থান পায়। সর্বশেষ সূচকে ১৮২টি দেশের মধ্যে দেশটির অবস্থান ১৩৬তম।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *