রাঙামাটিতে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য প্রায় ৬৪ হাজার শিশু

রাঙামাটিতে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য প্রায় ৬৪ হাজার শিশু

রাঙামাটিতে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য প্রায় ৬৪ হাজার শিশু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৬৪ হাজার ৬০০ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে শুরু হয়েছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। সোমবার সকালে শহরের বায়তুশ শরফ জব্বারিয়া মাদরাসায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।

রাঙামাটিতে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য প্রায় ৬৪ হাজার শিশু

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও অভিভাবকরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রতীকীভাবে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়।

রাঙামাটিতে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য প্রায় ৬৪ হাজার শিশু

উদ্বোধনী বক্তব্যে বক্তারা জানান, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলমান এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সব উপজেলার শিশুদের টিকার আওতায় আনা হবে। হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় কোনো শিশুকে বাদ না দিতে সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। অতীতে এ রোগে শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে উল্লেখ করে তারা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো শিশুকে এ রোগে প্রাণ হারাতে না হয়, সে লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দুর্গম এলাকাগুলোতেও যাতে কোনো শিশু বাদ না পড়ে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাঙামাটিতে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য প্রায় ৬৪ হাজার শিশু

সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, রাঙামাটিতে এখন পর্যন্ত ২৫ জন শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সম্ভাব্য রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পৃথক আইসোলেশন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

প্রসঙ্গত, হাম ও রুবেলা নির্মূলে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *