রাঙামাটির বরকলে বিজিবির মানবিক উদ্যোগ, ১৯ পরিবার ও ২ শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিনা (১২ বিজিবি) জোনের উদ্যোগে ১৯টি অসহায় পরিবার ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আর্থিক ও উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে হরিনা বিজিবি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল মেহেদী।

বিজিবি সূত্রে জানা যায়, জোনের আওতাধীন ভূষণছড়া ও বড় হরিনা ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ঢেউটিন বিতরণ করা হয়।
একই সঙ্গে অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কয়েকজনকে সেলাই মেশিনও দেওয়া হয়।

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাকে বিজিবি তাদের দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করে।
তিনি জানান, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটাতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।