সেন্টমার্টিনের কাছে সিমেন্ট পাচারচেষ্টা নস্যাৎ, নৌবাহিনীর অভিযানে বোটসহ ১১ জন আটক

সেন্টমার্টিনের কাছে সিমেন্ট পাচারচেষ্টা নস্যাৎ, নৌবাহিনীর অভিযানে বোটসহ ১১ জন আটক

সেন্টমার্টিনের কাছে সিমেন্ট পাচারচেষ্টা নস্যাৎ, নৌবাহিনীর অভিযানে বোটসহ ১১ জন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের সমুদ্রসীমায় চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট আটক করেছে নৌবাহিনী।

নৌবাহিনী সূত্র জানায়, ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সমুদ্রে অপরাধ দমন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় নিয়মিত টহল পরিচালনা করছে নৌবাহিনী। এর ধারাবাহিকতায় গত রোববার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে টহলরত নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান একটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে।

পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে “এফবি আব্দুর রহমান-২” নামের বোটটিকে আটক করা হয়। তল্লাশি করে বোট থেকে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়, যা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে জানা গেছে। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত ১১ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।

সেন্টমার্টিনের কাছে সিমেন্ট পাচারচেষ্টা নস্যাৎ, নৌবাহিনীর অভিযানে বোটসহ ১১ জন আটক

জব্দকৃত বোট ও মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ পাচার প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *