কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা, প্রজনন ও সংরক্ষণে কঠোর পদক্ষেপ জেলা প্রশাসনের

কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা, প্রজনন ও সংরক্ষণে কঠোর পদক্ষেপ জেলা প্রশাসনের

কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা, প্রজনন ও সংরক্ষণে কঠোর পদক্ষেপ জেলা প্রশাসনের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি এবং অবমুক্ত করা পোনার বিস্তার নিশ্চিত করতে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে মাছ পরিবহন ও বিক্রয় কার্যক্রমও নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

সভায় জানানো হয়, নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌ ও সড়কপথে ব্যাপক প্রচারণা চালানো হবে। পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা, প্রজনন ও সংরক্ষণে কঠোর পদক্ষেপ জেলা প্রশাসনের

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর কমান্ডার মো. ফয়েজ আল করিম, চট্টগ্রাম অঞ্চলের সহকারী নৌ পুলিশ সুপার আবু মো. দিলওয়ার হাসান ইনাম, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী এবং জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিরা।

বিএফডিসি’র কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে মাছ আহরণ বন্ধ থাকবে এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বিএফডিসি ঘাটে মাছ অবতরণ করা যাবে। তিনি আরও জানান, ২ মে থেকে হ্রদে পোনা মাছ অবমুক্ত কার্যক্রম শুরু হবে। নিষেধাজ্ঞা চলাকালে অবৈধ মাছ শিকার ও পরিবহন ঠেকাতে চেকপোস্ট বসানো হবে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে এই সময়ে নির্ভরশীল জেলেদের জন্য সরকারিভাবে ভিজিএফ সহায়তার মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *