বান্দরবানে শিশুর সুরক্ষা নিশ্চিতে পাড়া কারবারীদের সঙ্গে মতবিনিময় সভা

বান্দরবানে শিশুর সুরক্ষা নিশ্চিতে পাড়া কারবারীদের সঙ্গে মতবিনিময় সভা

বান্দরবানে শিশুর সুরক্ষা নিশ্চিতে পাড়া কারবারীদের সঙ্গে মতবিনিময় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাল্যবিবাহ নিরোধ, শিশুর অপুষ্টি দূরীকরণ, শিশু শ্রম বন্ধ এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে পাড়া কারবারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) শহরের একটি হোটেলের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান ব্যবস্থাপক আশীষ হালদার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমাসহ বিভিন্ন পাড়া কারবারী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।

বক্তারা বলেন, একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হলে শিশুদের জন্য সহিংসতা, বাল্যবিবাহ, অপুষ্টি ও শ্রমের ঝুঁকি থেকে মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বকে একসঙ্গে কাজ করার বিকল্প নেই। তারা আরও জানান, শিশুদের অধিকার রক্ষা এবং সুরক্ষা নিশ্চিতে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়—সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সচেতনতা বৃদ্ধি, পারিবারিক পর্যায়ে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং শিশুদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে বান্দরবান সদর এপি ও গ্রাউস এবং সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শিশু সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed