শুকরছড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর রাঙামাটি জোন

শুকরছড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর রাঙামাটি জোন

শুকরছড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর রাঙামাটি জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়ন এবং রাঙামাটি সদর জোনের উদ্যোগে মানিকছড়ি ক্যাম্পের আওতাধীন শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ জুলফিকার রহমানের উপস্থিতিতে ৮টি ফ্যান, ৪টি দেয়াল ঘড়ি এবং বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার পরিবেশ উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে এ সহায়তা কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রসঙ্গত, দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষা অবকাঠামো উন্নয়নে এ ধরনের উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।