চট্টগ্রামের ইপিজেড এলাকায় চাকমা তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৪ মারমা যুবক গ্রেফতার

চট্টগ্রামের ইপিজেড এলাকায় চাকমা তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৪ মারমা যুবক গ্রেফতার

চট্টগ্রামের ইপিজেড এলাকায় চাকমা তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৪ মারমা যুবক গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ রোড এলাকায় এক চাকমা তরুণীকে (২২) গণধর্ষণের অভিযোগে মারমা সম্প্রদায়ের ৪ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণী খাগড়াছড়ির রামগড় উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করেন।

ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী সিইপিজেড এলাকার এম এস সুমন্তরা-১ গার্মেন্টসে কর্মরত ছিলেন এবং ব্যারিস্টার কলেজ এলাকার আনোয়ারা ম্যানশনে অন্যান্য নারী শ্রমিকদের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। গত ১০ এপ্রিল ফেনী থেকে চিকিৎসার উদ্দেশ্যে আসা তার বন্ধু অংশুইচিং মারমা তার বাসায় অবস্থান করেন। এ সময় একই ভবনের অন্য ভাড়াটিয়াদের মাধ্যমে বিষয়টি জানাজানি হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ১৯ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ভুক্তভোগী তরুণীকে ব্যারিস্টার কলেজ রোড এলাকার সিরাজ বিল্ডিংয়ের ৫ম তলায় একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে উপস্থিত থাকা মারমা সম্প্রদায়ের তিনজন যুবক তাকে জোরপূর্বক ধর্ষন করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন—আপ্রুমং মারমা (২৬), থুয়াইচিং মারমা (২৯) ও ওথাইইনু মারমা (৩০)। অভিযোগ অনুযায়ী, তারা ভুক্তভোগীকে তার ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক বিষয় নিয়ে চাপ প্রয়োগ করে এবং পরে পালাক্রমে গণধর্ষণ করে। ঘটনার পর তারা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় বলে জানায় পুলিশ।

অভিযুক্ত আপ্রুমং মারমা রাঙামাটির বিলাইছড়ি উপজেলার উরাছড়ি ৩ নং ওয়ার্ডের উচাই মারমার ছেলে, থুয়াইচিং মারমা নানিয়ারচর উপজেলার তংটুল্যা পাড়ার উহল্লা প্রু মারমার ছেলে এবং ওথাইইনু মারমা কাউখালীর ঘাগড়া ইউপির শামুকছড়ির উহল্লা প্রু মারমার ছেলে।

ঘটনার পর ভুক্তভোগী তরুণী আজ শুক্রবার (২৪ এপ্রিল) ইপিজেড থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম ও ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসআই ও এএসআইসহ পুলিশের একটি দল ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ধর্ষকসহ মারমা সম্প্রদায়ের চারজনকে গ্রেফতার করে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার পর ২৪ এপ্রিল ভুক্তভোগী ইপিজেড থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সবাই রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। অভিযানে তাদের ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন বাসা থেকে আটক করা হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed