কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবি কর্তৃক চার কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবি কর্তৃক চার কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবি কর্তৃক চার কোটি টাকার ইয়াবা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি বিশ লাখ টাকা।

রবিবার উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৫ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একটি টহলদল বাহারপাড়া গুইজা খাল এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ৯টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে প্যাকেটের ভেতরে বায়ুরোধী প্যাকেট থেকে এক লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি বিশ লাখ টাকা।

জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিকে শনাক্ত করে গ্রেফতারে নজরদারি বাড়ানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed