চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খাগড়াছড়ির ইয়ংড বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাথেরের গাড়িচালক (নাম জানা যায়নি), ইয়ংড বিহারের আবাসিক প্রধান খ্যইচিং কোদ এবং মাটিরাঙা ওয়াসু পালিটোল বিহারের অধ্যক্ষ আগাধম্মা ভিক্ষু।

এ বিষয়ে পার্বত্য ভিক্ষু সংঘের তথ্য ও প্রচার সম্পাদক করুনা বংশ ভিক্ষু বলেন, ‘তারা কয়েকদিন আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় ধর্মীয় সফরে গিয়েছিলেন। সফর শেষে কক্সবাজার হয়ে মঙ্গলবার তাদের খাগড়াছড়ি শহরে ফেরার কথা ছিল। নিহত ভিক্ষুরা শাসন রক্ষিতা ভিক্ষু সংঘের সদস্য।’

May be an image of one or more people and tree

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে খাগড়াছড়িগামী মাইক্রোবাসটিতে বৌদ্ধ ভিক্ষু ও সেবকেরা ছিলেন। দুর্ঘটনায় দুই ভিক্ষু ও এক চালকের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘নিহতদের লাশ পুলিশ উদ্ধার করেছে এবং আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *