সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে এরনবিল হাওরে

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে এরনবিল হাওরে

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে এরনবিল হাওরে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগরের এরনবিল (ইকরাছই) হাওরের বাঁধ ভেঙে গেছে। এতে ওই হাওরে পানি ঢুকতে শুরু করায় কৃষকদের মধ্যে ফসলহানির শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কাছে সুরেশ্বরী নদীর শাখা মনাই নদীর পানির চাপে এরনবিলের খালের বাঁধটি ভেঙে যায়। মধ্যনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মনাই নদীতে পানির চাপ বাড়ায় মধ্যনগর উপজেলার হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রামীণ সড়ক ভেঙে হাওরটিতে পানি ঢুকছে। স্থানীয় কৃষকদের দাবি, এ বাঁধের ভেতরে ৬-৭টি গ্রামের কৃষকদের প্রায় কয়েকশ একর বোরো ফসল রয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, ওই হাওরে মোট ১১৪ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে ৪০ হেক্টর খেতের ধান কাটা সম্ভব হয়েছে। তবে পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা করছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার বলেন, মধ্যনগরে একটি জলমহালের বাঁধ ভেঙে পানি ঢুকছে বলে জানা গেছে। এটা বোরো ফসলরক্ষার কোনো বাঁধ নয়। জলমহালের তীরে হয়ত কিছু ধান থাকতে পারে।

মধ্যনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়। হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোনার দুর্গাপুর হয়ে নেমে আসা পাহাড়ি ঢলে সড়কটি ভেঙেছে। ইকারছই হাওরের বেশিরভাগ জমির ফসল কাটা শেষ। ৫ থেকে ১০ হেক্টরের মত জমির ফসল ডুবেছে। তবে ইউএনও জানান, স্থানীয় লোকজন বাঁধটি মেরামতের চেষ্টা করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *