রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন: ‘মব সন্ত্রাস’ ও শিক্ষকদের অবমাননার প্রতিবাদ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন: ‘মব সন্ত্রাস’ ও শিক্ষকদের অবমাননার প্রতিবাদ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন: ‘মব সন্ত্রাস’ ও শিক্ষকদের অবমাননার প্রতিবাদ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মব সন্ত্রাস ও শিক্ষকদের অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে জেমি বড়ুয়া, সাঈদুল ইসলাম আফজাল, ইসরাত জাহান নওরিন, আকলিমা আক্তার, ফাতেমাতুজ্জোহরা ও রিফাহ তাসনিয়া নিখিতা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, মঙ্গলবার ছাত্রদলের নাম ব্যবহার করে কিছু শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে মব তৈরি করে শিক্ষার পরিবেশ নষ্টের অপচেষ্টা চালিয়েছে। তারা বিনা কারণে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও দাবি করেন বক্তারা।

তারা আরও বলেন, উক্ত গোষ্ঠী ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অবমাননাকর মন্তব্য করেছে, যদিও অভিযুক্তদের কেউই ওই বিভাগের শিক্ষার্থী নন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বর্তমানে বিভাগের শিক্ষকদের পাঠদান ও কার্যক্রমে তারা সন্তুষ্ট। দীর্ঘদিন শিক্ষক সংকট থাকলেও এখন পর্যাপ্ত শিক্ষক নিয়োগ হওয়ায় শিক্ষার মান উন্নত হচ্ছে। যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। পাশাপাশি শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *