বান্দরবানে হাম-রুবেলা টিকাদানে ৯৭.৯৯ শতাংশ সফলতা, শতভাগ অর্জনের লক্ষ্য স্বাস্থ্য বিভাগের

বান্দরবানে হাম-রুবেলা টিকাদানে ৯৭.৯৯ শতাংশ সফলতা, শতভাগ অর্জনের লক্ষ্য স্বাস্থ্য বিভাগের

বান্দরবানে হাম-রুবেলা টিকাদানে ৯৭.৯৯ শতাংশ সফলতা, শতভাগ অর্জনের লক্ষ্য স্বাস্থ্য বিভাগের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে ইতোমধ্যে ৯৭ দশমিক ৯৯ শতাংশ সফলতা অর্জিত হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই জেলার সাত উপজেলায় শতভাগ টিকাদান কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ নিবিড়ভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন।

সিভিল সার্জন জানান, গত ২০ এপ্রিল শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় জেলায় মোট ৫৭ হাজার ২৮৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ইতোমধ্যে ৫৬ হাজার ১৩৬ জন শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

বান্দরবানে হাম-রুবেলা টিকাদানে ৯৭.৯৯ শতাংশ সফলতা, শতভাগ অর্জনের লক্ষ্য স্বাস্থ্য বিভাগের

তিনি বলেন, দেশের অন্যান্য জেলার মতো বান্দরবানেও সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আলীকদম উপজেলায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। এখন পর্যন্ত জেলায় মোট ২৫৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৬ জনের শরীরে হাম রোগের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এছাড়া হাম আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে অস্থায়ী স্বাস্থ্যক্যাম্প চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, টিকাদানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এখন অত্যন্ত জরুরি। হাম ও রুবেলার সংক্রমণ প্রতিরোধে অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দেবনাথ, বান্দরবান প্রেসক্লাব-এর সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *