ভারতে এক বছরে নানা অপরাধে গ্রেপ্তার ৩ হাজার ৯১ বাংলাদেশি

ভারতে এক বছরে নানা অপরাধে গ্রেপ্তার ৩ হাজার ৯১ বাংলাদেশি

ভারতে এক বছরে নানা অপরাধে গ্রেপ্তার ৩ হাজার ৯১ বাংলাদেশি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে নানা অপরাধের অভিযোগে একবছরে তিন হাজার ৯১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর (এনসিআরবি) প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য। ২০২৪ সালের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিদেশিদের মাধ্যমে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। ২০২৪ সালে পশ্চিমবঙ্গে ৯৯২টি মামলায় অভিযোগ আনা হয় বিদেশিদের বিরুদ্ধে।

এদিকে বাংলাদেশিদের পরে অপরাধের দায়ে গ্রেপ্তার বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে নাইজেরিয়ান। ২০২৪ সালে নাইজেরিয়ার ৫০৯ জন নাগরিককে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া নেপালের ৪৭৬ ও মিয়ানমারের ২৪৫ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ২০২৪ সালে বিভিন্ন মামলায় আটক হয় মোট চার হাজার ৭৯৪ বিদেশি। তার মধ্যে অধিকাংশই বাংলাদেশি। আটকদের মধ্যে ৯৪৪ জন বিদেশি নারী এবং ১১ জন তৃতীয় লিঙ্গের ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।