খাগড়াছড়িতে পালিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক দিবস

খাগড়াছড়িতে পালিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক দিবস

খাগড়াছড়িতে পালিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক দিবস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্ম-মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক দিবস। পরিবেশ রক্ষা, জলবায়ু ন্যায্যতা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির প্রসারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

শুক্রবার (৮ মে) বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাব-এর সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয় বিডি ক্লিন ও ইয়ুথনেট গ্লোবাল-এর স্বেচ্ছাসেবকেরা। প্ল্যাকার্ড, ব্যানার ও পরিবেশবান্ধব বার্তায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বন উজাড়, পরিবেশ ধ্বংস এবং অনিয়ন্ত্রিত দূষণ ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন হামকো রাই ত্রিপুরা। বক্তব্য দেন মাহফুজ হোসেন সকাল এবং নূর ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে তরুণ প্রজন্মের ওপর। তাই পরিবেশ রক্ষায় সচেতনতার পাশাপাশি প্রয়োজন সম্মিলিত সামাজিক আন্দোলন। তারা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি, বায়ুশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।

এ সময় পরিবেশবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সরকার ও নাগরিক সমাজকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি খাগড়াছড়িতে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে নতুন বার্তা ছড়িয়ে দেয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *