সাজেকে ইউপিডিএফ সন্ত্রাসী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ১১ মে সড়ক অবরোধের ঘোষণা

সাজেকে ইউপিডিএফ সন্ত্রাসী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ১১ মে সড়ক অবরোধের ঘোষণা

সাজেকে ইউপিডিএফ সন্ত্রাসী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ১১ মে সড়ক অবরোধের ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার সাজেক এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সন্ত্রাসী হেগেরা চাকমা হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ১১ মে দিঘীনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে আধাবেলা অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়।

এ ঘটনায় সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নিরন চাকমা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ (৪৯)সহ দুজন শুকনাছড়া গ্রামের একটি বাড়িতে রাতযাপন করেন।

বিবৃতিতে বলা হয়, সকালে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় আগে থেকে ওঁত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া বিবৃতিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *